অ্যান্ড্রয়েড অ্যাপ

ফোনেই কোর্সের রেকর্ডিং

ব্রাউজার না খুলে সরাসরি ফোন থেকে ক্লাসের ভিডিও, নোট আর রিসোর্স দেখার জন্য অ্যাপটা। ভেতরে এই সাইটটাই চলে, তাই যা কিছু সাইটে যোগ হয় সাথে সাথে অ্যাপেও চলে আসে — অ্যাপ আপডেট করা লাগে না।

আকার

৩৪ কিলোবাইট

ফোন লাগবে

অ্যান্ড্রয়েড

প্লে স্টোরে

নেই

ইন্টারনেট

লাগবে

যেভাবে বসাবেন

১

APK ফাইলটা নামান

নিচের বোতামে চাপ দিন। ফাইলটা ছোট, কয়েক সেকেন্ডেই নেমে যাবে।

২

ফোন একবার অনুমতি চাইবে

প্লে স্টোরের বাইরের অ্যাপ বসাতে গেলে অ্যান্ড্রয়েড একবার সতর্ক করে। "Install unknown apps" বা "এই উৎস থেকে অনুমতি দিন" চালু করে দিলেই হবে।

৩

Install চাপুন

হোমস্ক্রিনে অ্যাপের আইকন চলে আসবে। খুললেই সরাসরি কোর্সের পাতা।

৪

প্রথমবার পাসওয়ার্ড দিন

কোর্সের সদস্যদের যেই পাসওয়ার্ড দেওয়া হয়, সেটাই। একবার দিলে অনেকদিন আর চাইবে না।

অ্যাপটা অফলাইনে চলে না, ইচ্ছে করেই। ক্লাসের ভিডিও লিংক কখনো ফোনে জমা থাকে না — লগইন করা অবস্থায় প্রতিবার সার্ভার থেকে আসে। অ্যাপের ভেতরে কোর্সের কোনো ভিডিও, নোট বা পাসওয়ার্ড নেই, তাই ফাইলটা এত ছোট।

সমস্যা হলে মূল ওয়েবসাইটে জানান, অথবা ব্রাউজার থেকেই কোর্সটা দেখুন — দুটোতে একই জিনিস।